বায়তুল মোকাররমের খতিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ, উত্তেজনা

বায়তুল মোকাররমের খতিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ, উত্তেজনা

ফন্ট সাইজ:

বিরোধী দল জামায়াতে ইসলামীকে নিয়ে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব আব্দুল মালেকের একটি মন্তব্য ঘিরে উত্তেজনা বিরাজ করছে। গতকাল বায়তুল মোকাররমের উত্তর গেটে খতিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ করেছেন একদল মুসল্লি। এ সময় পাশেই মিছিল করছিলেন বিএনপি’র যুগপৎ আন্দোলনের সঙ্গী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীরাও। জুমার নামাজের পর এই বিক্ষোভ চলাকালেই সেখান থেকে ‘জামায়াত-শিবির বিরোধী’ স্লোগান দেন মুসল্লিরা। এতে কিছুক্ষণ উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। তবে সেখানে জামায়াতের কোনো কর্মসূচি ছিল না।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, ‘বিভিন্ন সংগঠনের প্রোগ্রাম ছিল বলে একটু ভিন্ন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।’

বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, জামায়াতে ইসলামী জাতীয় মসজিদের খতিব আব্দুল মালেককে অপসারণ করার ষড়যন্ত্র করছে। তাই সাধারণ মুসল্লিরা প্রতিবাদ করেছেন। তবে কিছু লোক জামায়াতের এজেন্ডা বাস্তবায়ন করতে এখানে আসছে। তারা সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা অপপ্রচার করছে।
সম্প্রতি এক মাহফিলে বায়তুল মোকাররমের খতিব জামায়াত জোটে কওমিপন্থি রাজনৈতিক দলগুলোর যোগ দেয়ার বিষয়ে বলেন, যারা জামায়াতে ইসলামীর জোটে যোগ দিবেন তারা ভ্রান্ত পথে পা বাড়াবেন। পুরো কওমি যদি জামায়াতে চলে যায় তাহলে সব পথভ্রষ্ট হয়ে যাবে।