সারা দেশের ন্যায় রংপুরের পীরগঞ্জেও বিসিআইসি’র ইউনিয়ন প্রতি একজন করে সার ডিলার নিয়োগ চূড়ান্ত করে ঘোষণা করা হয়েছে। সার ডিলার নিয়োগে মনোনীত হয়েছেন একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। অন্য ইউনিয়নে সার ডিলার নিয়োগে মনোনীত হয়েছেন উপজেলা বিএনপি’র সভাপতির স্ত্রী, উপজেলা যুবদলের সভাপতি, ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও ওয়ার্ড বিএনপি’র সভাপতিরা।
জানা যায়, বিসিআইসি’র ডিলার নিয়োগে সরকারি কর্মকর্তা, কর্মচারী নিজ নামে ডিলার বা এই ব্যবসার সঙ্গে জড়িত থাকতে পারবেন না। কিন্তু পীরগঞ্জের মিঠিপুর ইউনিয়নের বিসিআইসি’র ডিলার নিয়োগে মনোনীত হয়েছেন মেসার্স দিগন্ত ট্রেডার্স। যার প্রো. দৌলতুন্নাহার, যিনি সাদুল্যাপুর উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা। তার স্বামী আহসান হাবীব ওই ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ছিলেন। তবে বর্তমানে বিএনপি’র সমর্থক। পীরগঞ্জের ১নং চৈত্রকোল ইউনিয়নে বিসিআইসি’র ডিলার নিয়োগ পেয়েছেন মেসার্স রাজীব ট্রেডার্স (ইউনিয়ন বিএনপি’র সভাপতি রাজীবুল হাসান), ২ নং ভেন্ডাবাড়ী ইউনিয়নে বিসিআইসি’র ডিলার নিয়োগ পেয়েছেন ইউনিয়ন বিএনপি’র সভাপতির চাচাতো ভাই তৌহিদুল ইসলাম, ৩নং বড়দরগা ইউনিয়ন বিএনপি’র নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, ৪নং কুমেদপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোশাররফ হোসেন, ৫নং মদনখালী ইউনিয়নে রংপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি’র আহ্বায়ক মো. সাইফুল ইসলামের ভাতিজা মাজহারুল আনোয়ার এবং ৬নং ইউনিয়নে জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলামের বোনের স্বামী মো. নুরুজ্জামান, ৭নং বড় আলমপুর ইউনিয়নে ১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মো. বাদশা মিয়া, ৮নং রায়পুর ইউনিয়নে পীরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি মাহমুদুন্নবী চৌধুরী পলাশ-এর স্ত্রী মোছা. ফাহিমা আক্তার খানম, ৯নং পীরগঞ্জ সদর ইউনিয়নে ইউনিয়ন বিএনপি’র সভাপতি মামুনুর রশিদ বাদল-এর স্ত্রী মোছা. শাহানা খানম, ১০নং শানেরহাট ইউনিয়নে ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুর মোহাম্মদ খান, ১১নং পাঁচগাছি ইউনিয়নে ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. ইকরামুল হক, ১৩নং রামনাথপুর ইউনিয়নে পীরগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি মো. আনিছুর রহমান, ১৪নং চতরা ইউনিয়নে ৭নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি নুর মোহাম্মদ মণ্ডল, ১৫নং কাবিলপুর ইউনিয়নে ইউনিয়নের বিএনপি’র সাবেক সভাপতি মাসুদুর রহমান এবং ১৬নং পৌরসভায় পৌর বিএনপি’র সভাপতি মো. সাইফুল আযাদ বিসিআইসি’র ডিলারশিপ পেয়েছেন।
পীরগঞ্জে সার ডিলারশিপ পেলেন প্রাথমিকের শিক্ষিকাসহ বিএনপি নেতারা
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
১০ অক্টোবর (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
