চট্টগ্রামের সীতাকুণ্ডে টেরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে হাতবাঁধা অবস্থায় অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের হাতে হিন্দু সম্প্রদায়ের বিবাহিত নারীদের ব্যবহৃত শাঁখা-পলা দেখা গেছে। গতকাল সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয়রা মরদেহটি পড়ে থাকতে দেখে সীতাকুণ্ড থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। সীতাকুণ্ড মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) উত্তম কুমার বিষয়টি নিশ্চিত করে জানান, এখনো ওই নারীর পরিচয় শনাক্ত করা যায়নি।
সীতাকুণ্ডে হাতবাঁধা অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
১০ অক্টোবর (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
