কর্ণফুলীতে অবৈধ আইসক্রিম ফ্যাক্টরিকে জরিমানা, সিলগালা

ফন্ট সাইজ:

কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশে অবৈধ উপায়ে আইসক্রিম উৎপাদন ও বিক্রির অপরাধে শিকলবাহায় একটি আইসক্রিম ফ্যাক্টরিকে ২০ হাজার টাকা জরিমানা ও সিলগালা করা হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে, অবৈধ ও অনুমোদনবিহীন, অত্যন্ত নিম্নমানের আইসক্রিম তৈরি করার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা ও সীলগালা করা হয়েছে। বৃহস্পতিবার বিকালের দিকে কর্ণফুলী উপজেলার শিকলবাহা চৌমুহনী এলাকার হাজী মসজিদ সংলগ্ন একটি অনুমোদনবিহীন আইসক্রিম ফ্যাক্টরিতে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আমিরুল মোস্তফা। ভ্রাম্যমাণ আদালত শেষে তিনি বলেন, সংশ্লিষ্ট আইনে ২০,০০০ টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয় এবং উক্ত ফ্যাক্টরি সিলগালা করে কর্ণফুলী থানার হেফাজতে দেয়া হয়। এ সময় প্রসিকিউশন হিসেবে উপস্থিত ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর টিটু কান্তি পাল এবং কর্ণফুলী থানার এসআই শাহজাহানসহ পুলিশের একটি টিম উপস্থিত ছিল।