সিলেটে ছাত্র মজলিসের সহযোগী সদস্য সমাবেশ

ফন্ট সাইজ:

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র যৌথ উদ্যোগে সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত। শুক্রবার সকালে নগরীর দরগাহ গেইটস্থ শহীদ সুলেমান হলে সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি মুহিবুর রহমান রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠিত সহযোগী সদস্য সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংগঠনের নব-নির্বাচিত মুহতারাম কেন্দ্রীয় সভাপতি জাকারিয়া হোসাইন জাকির। সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও শাবিপ্রবি সভাপতি জুনায়েদ আহমদ, সিলেট পূর্ব জেলা সভাপতি এবাদুর রহমান ও সিলেট পশ্চিম জেলা সভাপতি গোলাম কিবরিয়ার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশের শুরুতে দারসুল কুরআন পেশ করেন- খেলাফত মজলিস সিলেট জেলা সহ-সভাপতি মাওলানা মুখলিসুর রহমান। সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সিলেট মহানগর ও শাবিপ্রবি’র সভাপতি এবং সিলেট পূর্ব ও পশ্চিম জেলার মনোনীত সভাপতির নাম ঘোষণা করেন সংগঠনের নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি ও প্রধান নির্বাচন কমিশনার জাকারিয়া হোসাইন জাকির। মহানগর সদস্যদের প্রত্যক্ষ ভোটে সিলেট মহানগর সভাপতি নির্বাচিত হন কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য মুহিবুর রহমান রায়হান ও সেক্রেটারি মনোনীত হন আব্দুল বাসিত, শাবিপ্রবি সভাপতি নির্বাচিত হন জুনায়েদ আহমদ ও সেক্রেটারি মনোনীত হন আশরাফুল ইসলাম শান্ত, সিলেট পূর্ব জেলা সভাপতি মনোনীত হন এবাদুর রহমান ও সেক্রেটারি মনোনীত হন মিনহাজুল হক রিফাত, সিলেট পশ্চিম জেলা সভাপতি মনোনীত হন গোলাম কিবরিয়া ও সেক্রেটারি মনোনীত হন জামিল আহমদ। মনোনীত সভাপতিদের শপথবাক্য পাঠ করান- সমাবেশের প্রধান অতিথি ও প্রধান নির্বাচন কমিশনার জাকারিয়া হোসাইন জাকির। সমাবেশের সমাপনী অধিবেশনে সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি মুহিবুর রহমান রায়হানের সভাপতিত্বে ও শাবিপ্রবি শাখা সভাপতি জুনায়েদ আহমদ, সিলেট পূর্ব জেলা সভাপতি এবাদুর রহমান ও সিলেট পশ্চিম জেলা সভাপতি গোলাম কিবরিয়ার যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সংগঠনের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি জাকারিয়া হোসাইন জাকির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সাবেক কেন্দ্রীয় সভাপতি প্রিন্সিপাল মাওলানা জয়নুল ইসলাম, সাবেক সেক্রেটারি জেনারেল মো. সাইফুর রহমান খোকন, হাফিজ মাওলানা খালেদ আহমদ, খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুল হান্নান, প্রাক্তন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক ও খেলাফত মজলিস সিলেট জেলা সভাপতি মাও. নেহাল আহমদ, কেন্দ্রীয় বায়তুলমাল ও ছাত্রকল্যাণ সম্পাদক এইচএম শাহাব উদ্দিন, প্রাক্তন কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট- ময়মনসিংহ জোন তত্ত্বাবধায়ক মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরী, সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি লিটন আহমদ জুম্মান, মো. মিজানুর রহমান, সাবেক শাবিপ্রবি’র সভাপতি ও অংকুর সিলেট এর পরিচালক খসরুল আলম, সাবেক শাবিপ্রবি সভাপতি শেখ হোসাইন আহমদ।