সিরাজগঞ্জের রায়গঞ্জে নারিকেল গাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাপ্পু সরকার (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার তেলিজানা এলাকায় আমিনুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত পাপ্পু শেরপুর উপজেলার এনামুল সরকারের ছেলে। তবে পরিবার নিয়ে তেলিজানা এলাকায় শ্বশুর নরনবীর বাড়িতে বসবাস করতেন। পেশায় তিনি গাছ পরিষ্কারের কাজ করতেন। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে আমিনুল ইসলামের বাড়িতে নারিকেল গাছ পরিষ্কার করতে গিয়ে বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসেন পাপ্পু। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। রায়গঞ্জ থানার ওসি আহসানুজ্জামান বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
নারিকেল গাছ পরিষ্কার করতে গিয়ে..
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
১০ অক্টোবর (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
