কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানির সহনীয় মূল্য নির্ধারণ, ফ্যাসিবাদের নির্মূল এবং সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের দাবিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর শাখার উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা বন্দর বাজার জামে মসজিদের সামনে থেকে মিছিলটি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে এক সমাবেশে মিলিত হয়। মহানগর জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা নিজামুদ্দিনের সভাপতিত্বে এবং মহানগর জমিয়তের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালেক চৌধুরীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- জমিয়তের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা খলিলুর রহমান, মহানগরের সহ-সভাপতি প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান ও মাওলানা মুখতার আহমদ, দক্ষিণ জেলা সহ-সভাপতি মাওলানা আব্দুল মুসাব্বির যামডরী, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সদরুল ও হাফিজ আহমদ সগির আমকোনী এবং জালালাবাদ ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা হোসাইন আহমদ, সহ-সম্পাদক মাওলানা মুফতি মতিউর রহমান চৌধুরী, সৈয়দ সালিম কাসেমী, উত্তর জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েস, শ্রমিক জমিয়তের কেন্দ্রীয় নেতা হাফিজ মাহমুদুল হাসান, মহানগর জমিয়তের অন্যতম নেতা মাওলানা শামীম আহমদ, মাওলানা হাসান আহমদ, মাওলানা লুৎফুর রহমান, এম বেলাল আহমদ চৌধুরী, মাওলানা রফিক আহমেদ মহল্লী, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা এমাদ উদ্দিন সালিম ও মাওলানা আবুল খায়ের, মাওলানা হাবিবুল্লাহ জালালি, সাবেক ছাত্রনেতা সেলিম চৌধুরী, যুবনেতাদের মধ্যে মাওলানা আসাদুদ্দিন, হাফিজ আব্দুল করিম দিলদার, আবু সুফিয়ান, আব্দুল হাসিব খান, মনসুর আহমদ, আফতাব উদ্দিন খান, সিরাজুল ইসলাম, মাওলানা খলিল উল্লাহ মাহবুব, এম ফয়সাল আহমদ, দিলদার হোসাইন, আব্দুল কাদির, মাওলানা জিয়াউর রহমান ও মাওলানা হাসান বিন ফাহিম, ছাত্রনেতা জামিল আহমদ, আবু হানিফা সাদি, মাহাদি চৌধুরী, খোবাইব বিন জামিল, রায়হানউদ্দিন, মীর আইনুল হক ও আনোয়ার চৌধুরী।
সিলেটে মহানগর জমিয়তের সমাবেশ
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
১০ অক্টোবর (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
