সীতাকুণ্ডে জামায়াতের চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা

ফন্ট সাইজ:

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিভিন্ন ওয়ার্ডের মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। গতকাল বিকাল ৪টায় বাঁশবাড়িয়া ইসলামী দাখিল মাদ্রাসায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর আলাউদ্দিন সিকদার। সভাপতিত্ব করেন বাঁশবাড়িয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা লোকমান কাদেরি। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি এডভোকেট এসএম আশরাফ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরী, সীতাকুণ্ড উপজেলা জামায়াতের সেক্রেটারি কুতুব উদ্দিন শিবলী ও উপজেলা জামায়াতের মিডিয়া সমন্বয়ক আবুল হোসেন।

সম্মেলনে বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আব্দুল্লাহ আল মাসুদের নাম ঘোষণা করা হয়। এ ছাড়া, বিভিন্ন ওয়ার্ডের মেম্বার প্রার্থী হিসেবে ইলিয়াস কাঞ্চন, ইঞ্জিনিয়ার মতিন, মাওলানা শাহাবুদ্দিন, সৈয়দ মহিবুল হাসান, মো. নজরুল ইসলাম, কামাল উদ্দিন, হাফেজ ইউনুস ও মাওলানা নিজাম উদ্দিনের নাম ঘোষণা করা হয়। ঘোষিত প্রার্থীদের মধ্যে সৈয়দ মহিবুল হাসান আওয়ামী লীগ সরকারের আমলে দুইবার নির্বাচিত ইউপি সদস্য। তিনি এখনো ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্মেলনে স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। এ সময় দলের সাংগঠনিক কার্যক্রম ও স্থানীয় নেতৃত্ব নিয়ে আলোচনা হয়। প্রার্থীদের নাম ঘোষণাকে কেন্দ্র করে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।