মহাখালীতে দাঁড়িয়ে থাকা এসি বাসে আগুন

ফন্ট সাইজ:

রাজধানীর মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি এসি বাসে আগুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করে বাসের আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

গতকাল দুপুর ১টা ৩২ মিনিটে বাসে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালে একটি এসি বাসে আগুন লাগার বিষয়ে দুপুর ১টা ৩২ মিনিটে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে ফোনে আসে। এরপর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে কাজ করে দুপুর ২টা ২ মিনিটে বাসের আগুন সম্পূর্ণ নির্বাপণ করে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি। এ ছাড়া কোনো হতাহতের সংবাদ ফায়ার সার্ভিস পায়নি বলেও জানান তিনি।