সুরসম্রাট আলাউদ্দিন খাঁ’র জন্মবার্ষিকী পালিত

ফন্ট সাইজ:

বিশ্বখ্যাত সংগীতসাধক ও শাস্ত্রীয় সংগীতের কিংবদন্তি সুরসম্রাট আলাউদ্দিন খাঁ’র ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার শিবপুরে আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজের উদ্যোগে কলেজ অডিটোরিয়ামে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস. এম. রেজাউল কবির।

প্রভাষক গোলাম কিবরিয়ার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- কলেজের গভর্নিং বডির সদস্য মো. আশরাফ হোসেন আকসির, সহকারী অধ্যাপক মো. আব্দুল নূর, মো. মহসিন সরকার, মো. দেলোয়ার হোসেন সহ কলেজের শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। আলোচনা শেষে তার বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।