বরিশাল কেন্দ্রীয় কারাগারে ফাঁসির দণ্ডে দণ্ডিত এক কয়েদির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন বরিশাল কেন্দ্রীয় কারাগারের জেলার আবু ইউসুফ। মৃত সুলতান হাওলাদার (৬৪) বাবুগঞ্জ উপজেলার ভবানীপুর গ্রামের বাসিন্দা আব্দুর রব হাওলাদারের ছেলে।
জেলার আবু ইউসুফ বলেন, একটি হত্যা মামলায় ২০০৪ সালে সুলতানকে ফাঁসির আদেশ দেয় আদালত। এরপর থেকে তিনি বরিশাল কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। তিনি হৃদ্রোগে আক্রান্ত ছিলেন। দীর্ঘদিন ধরে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়। নিয়ম অনুযায়ী, মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান জেলার।
আরও পড়ুন:
স্ত্রীর ছুরিকাঘাতে স্বামীর মৃত্যু
