কিশোরগঞ্জ জেলা শহরের শীর্ষস্থানীয় সংবাদপত্র এজেন্ট ‘পত্রিকা ঘর’র স্বত্বাধিকারী এম এ সাদেক মুকুলের পিতা কিশোরগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার মরহুম আবদুস সোবহানের ২৯তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯৭ সালের ৯ই অক্টোবর তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
জীবদ্দশায় মরহুম আবদুস সোবহান কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, বায়তুল হামদ জামে মসজিদ পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সদস্য, বাগে জান্নাত কবরস্থান পরিচালনা কমিটির সদস্য ও আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য হিসেবে সামাজিক, রাজনৈতিক ও জনহিতকর কাজে সম্পৃক্ত ছিলেন। মরহুমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বাদ আছর শহরের চরশোলাকিয়া এলাকার আজিজিয়া জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের যথাসময়ে উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত হওয়ার জন্য পরিবারবর্গের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানিয়েছেন মরহুমের স্ত্রী মিসেস ফাতেমা সোবহান এবং বড় ছেলে এম এ সাদেক মুকুল।
