ঝিনাইদহ শহরের উজির আলী স্কুল অ্যান্ড কলেজে গতকাল নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি কামরুজ্জামান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক এডভোকেট এমএ মজিদ, জেলা বিএনপি’র সম্পাদক জাহদুজ্জামান মনা, ঝিনাইদহ প্রেস ক্লাবের সম্পাদক আমিনুল ইসলাম লিটন, আক্তারুজ্জামান আক্তার, এডভোকেট কামাল আজাদ পান্নু, আব্দুল মজিদ বিশ্বাস, এবং কলেজের অধ্যক্ষ নাহিদা আক্তার।
অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাশেদ খান ডিসেম্বর মাসে শেখ হাসিনার দেশে ফেরার চলমান গুঞ্জন উড়িয়ে দিয়ে বলেন, আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে— তার মূল নির্দেশদাতা শেখ হাসিনা। একটা মানুষ এত বোকা হতে পারে না যে, যার জন্য আদালতে ফাঁসির দড়ি প্রস্তুত রাখা আছে, সে দেশে ফিরে নিজে সেই দড়িতে ঝুলবে। তিনি বলেন, শেখ হাসিনা ভারতে পালিয়েছেন আত্মরক্ষার জন্য, বাংলাদেশে ফেরার জন্য নয়।
