সিলেট মহানগর বিএনপি’র ২৮, ২৯, ৩০, ৪০, ৪১ ও ৪২নং ওয়ার্ডে সর্বমোট ৬টি আহ্বায়ক কমিটি গঠন ও অনুমোদন দেয়া হয়েছে। সিলেট মহানগর বিএনপি’র সভাপতি নাসিম হোসেইন এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী সর্বসম্মতিক্রমে এসব কমিটি অনুমোদন করেন। বিগত ৭ই সেপ্টেম্বর অনুষ্ঠিত মতবিনিময় সভার সিদ্ধান্তের আলোকে ২৮নং ওয়ার্ডে ১৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়। এতে মো. মকসুদ আহমদকে আহ্বায়ক ও মো. হাবিবুর রহমান মাসুমকে সিনিয়র সদস্য করা হয়েছে। বিগত ২৪শে সেপ্টেম্বর অনুষ্ঠিত মতবিনিময় সভার ভিত্তিতে ২৯নং ওয়ার্ডে ১৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
এ কমিটিতে জাকারিয়া খান আহ্বায়ক ও আওলাদ হোসেন সিনিয়র সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন। বিগত ১০ই সেপ্টেম্বর অনুষ্ঠিত মতবিনিময় সভার সিদ্ধান্তের আলোকে ৩০নং ওয়ার্ডে ১৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন লাভ করেছে। এই কমিটিতে মোহাম্মদ নূরুল ইসলামকে আহ্বায়ক এবং মো. আবুল লেইছকে সিনিয়র সদস্য করা হয়েছে। বিগত ২৯শে সেপ্টেম্বর অনুষ্ঠিত মতবিনিময় সভার প্রেক্ষিতে ৪০নং ওয়ার্ডে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। কমিটিতে তৌফিক ওজায়েব সুহেলকে আহ্বায়ক এবং ইসমাইল হোসেন তকবিরকে সিনিয়র সদস্য মনোনীত করা হয়। বিগত ১৩ই সেপ্টেম্বর অনুষ্ঠিত মতবিনিময় সভার সিদ্ধান্তের ভিত্তিতে ৪১নং ওয়ার্ডে ১৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়। এতে মো. ইউনুস মিয়াকে আহ্বায়ক ও জমির উদ্দিনকে সিনিয়র সদস্য মনোনীত করা হয়েছে। এদিকে বিগত ২৭শে সেপ্টেম্বর অনুষ্ঠিত মতবিনিময় সভার সিদ্ধান্তের আলোকে ৪২নং ওয়ার্ডে ১৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।
এই কমিটিতে শামীম আহমদ সিদ্দিকীকে আহ্বায়ক ও সরোয়ার আহমদ খান মাজেদকে সিনিয়র সদস্য করা হয়েছে।
