নারায়ণগঞ্জ শহরে দায়িত্ব পালনকালে ছিনতাইকারীর কবলে পড়েছেন পুলিশের এক এএসআই। সোমবার সকাল পৌনে ৬টার দিকে বঙ্গবন্ধু সড়কের নিতাইগঞ্জ এলাকায় নগর ভবনের সামনে এ ঘটনা ঘটে। ছিনতাইকারীরা ওই পুলিশ কর্মকর্তার সরকারি পিস্তলটি লুট করে নিয়ে গেছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
ভুক্তভোগী ওই পুলিশ সদস্যের নাম লুৎফর রহমান। তিনি নারায়ণগঞ্জ জেলা পুলিশে কর্মরত।
আরও পড়ুন:
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) তাসমিন আক্তার গণমাধ্যমকে বলেন, ‘অন-ডিউটিতে ছিলেন এএসআই লুৎফর রহমান। টয়লেট ব্যবহারের জন্য তিনি সাময়িকভাবে নিজের টিম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। তার সঙ্গে ব্যক্তিগত মোটরসাইকেল ছিল। মোটরসাইকেলে যাওয়ার পথে তিনজন ছিনতাইকারী তার পথরোধ করে তার কাছে থাকা সরকারি পিস্তলটি ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।’
