নালিতাবাড়ীতে ইয়াবাসহ গ্রেপ্তার ৪

ফন্ট সাইজ:

শেরপুরের নালিতাবাড়ীতে ১০০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গতকাল ভোররাতে উপজেলার পাঁচগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন— জুয়েল রানা (২৮), মুছা মিয়া (২৫), কাউছার আলী (৩০) ও রিয়াদ হাসান (২০)। ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পরে তল্লাশি করে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জুয়েল রানার বিরুদ্ধে মাদকসংক্রান্ত আটটি মামলা রয়েছে। কাউছার আলীর বিরুদ্ধেও মাদকসংক্রান্ত মামলা রয়েছে। ডিবি’র ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, মাদক চোরাচালান ও অপরাধ দমনে ডিবি পুলিশের অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় নালিতাবাড়ী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।