সৌদিতে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু, মরদেহ দেশে আনার আকুতি

সৌদিতে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু, মরদেহ দেশে আনার আকুতি

ফন্ট সাইজ:

পরিবারের স্বপ্ন পূরণে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন আহাদ। কিন্তু সেখানে হঠাৎ স্ট্রোক করে তার মৃত্যুতে নিমিষেই শেষ হয়ে গেল সব স্বপ্ন। এখন স্বজনদের একটাই চাওয়া, দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে এনে নিজ গ্রামের মাটিতে দাফন করা। নিহত আহাদ ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চরমছলন্দ (ট্রুমপাড়া) এলাকার বাসিন্দা। পারিবারিক সূত্র জানায়, বুধবার সকাল ১০টার দিকে সৌদি আরবে কর্মস্থলে দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।

পরে সহকর্মীরা তাকে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনদের ভাষ্য, মস্তিষ্কে রক্তক্ষরণজনিত স্ট্রোকে তার মৃত্যু হয়েছে। কয়েক বছর আগে পরিবারের আর্থিক সচ্ছলতার আশায় সৌদি আরবে যান আহাদ। তার মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে পরিবার ও স্বজনদের মধ্যে শোক নেমে আসে। আহাদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা চেয়েছেন তার স্বজনরা।