রিয়াদ বিমানবন্দরে বিশাল ধোঁয়ার কুণ্ডলী

রিয়াদ বিমানবন্দরে বিশাল ধোঁয়ার কুণ্ডলী

ফন্ট সাইজ:

সৌদি আরবের রাজধানী রিয়াদের বিমানবন্দরের ওপর বিশাল ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। এর কিছুক্ষণ আগে ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা বিমানবন্দরটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে।

বৃহস্পতিবার হুতিরা জানায়, তারা রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। সৌদি আরবের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা জোরদারের অংশ হিসেবে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি।
তবে এ ঘটনার বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

বার্তা সংস্থা রয়টার্সকে এক প্রত্যক্ষদর্শী ও এ বিষয়ে অবহিত তিন ব্যক্তি জানিয়েছেন, ওই বিমানবন্দরে একটি স্থির থাকা উড়োজাহাজের ওপর থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। ওই সময় উড়োজাহাজটি খালি ছিল বলে ধারণা করা হচ্ছে।
এর আগে বুধবার রাতে সৌদি আরব জানায়, রিয়াদ বিমানবন্দরে হামলায় একজন নিহত হয়েছেন। এ ছাড়া দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আবহা বিমানবন্দরে পৃথক আরেক হামলায় নিহত হয়েছেন আরও দুজন।