‘জেসুসকে গালাগাল করেই রোনালদোর ক্যাম্প ছাড়া উচিত ছিল’

‘জেসুসকে গালাগাল করেই রোনালদোর ক্যাম্প ছাড়া উচিত ছিল’

ফন্ট সাইজ:

ক্রিস্টিয়ানো রোনালদো ও পর্তুগাল কোচ জর্জ জেসুসের মধ্যকার সাম্প্রতিক দ্বন্দ্বের আগুনে যেন ঘি ঢাললেন ব্রাজিলের কিংবদন্তি ফরোয়ার্ড রোমারিও। সম্প্রতি এক পডকাস্টে পর্তুগিজ কোচের সঙ্গে সিআরসেভেনের বিরোধ নিয়ে মুখ খুলেছেন ১৯৯৪ সালের বিশ্বকাপজয়ী এই তারকা। রোনালদোর ক্যাম্প ছাড়ার সিদ্ধান্তকে শতভাগ সমর্থন জানিয়ে রোমারিও দাবি করেন, চলে আসার আগে জেসুসকে গালাগাল করাই উচিত ছিল রোনালদোর!

ব্রাজিলিয়ান ‘চারলা পডকাস্ট’-এ রোমারিও বলেন, ‘আমার মনে হয় শুরুতেই রোনালদোর ভুল ছিল... এ ক্ষেত্রে রোনালদো অনুভব করেছিল যে তাকে মূল্যায়ন করা হচ্ছে না, তার গুরুত্ব ফুরিয়ে গেছে, তাই সে চলে গেছে। বিষয়টি এতটুকুই। আমি তার জায়গায় থাকলে ঠিক এই কাজটাই করতাম।’

তবে পর্তুগিজ সংবাদমাধ্যম ‘আ বোলা’য় প্রকাশিত সেই বক্তব্যে রোনালদোর একটি কাজের সমালোচনাও করেন ব্রাজিলের এই কিংবদন্তি। তার মতে, ক্যাম্প ত্যাগ করার আগে কোচকে উপযুক্ত জবাব দেয়া উচিত ছিল। রোমারিও স্বভাবসুলভ ভঙ্গিতে আরও বলেন, ‘কিন্তু চলে যাওয়ার আগে, সবার আগে আমি তাকে (জেসুসকে) নরকে যাওয়ার কথা বলে দিতাম! তবে আমি চলেই আসতাম, ব্যস। এটাই কি তার ভুল ছিল না? ওই লোকটাকে যাওয়ার আগে একটা গালাগাল না করাই হলো তার আসল ভুল!’

উয়েফা নেশনস লীগেরর পরবর্তী ম্যাচে আগামী নভেম্বরে ডেনমার্কের বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল। এর আগে এমন নাটকীয় বিভাজন দলের প্রস্তুতিকে বড় ধাক্কা দিয়েছে। কোচিং স্টাফদের সঙ্গে রোনালদোর এই দ্বন্দ্বের পর এখন সবার নজর পরবর্তী পদক্ষেপে-কোচ ও অধিনায়কের সম্পর্কের বরফ কি আদৌ গলবে?