আন্তর্জাতিক জাস্টিস সামিটে যোগ দিতে তুরস্কে গেছেন আইনমন্ত্রী

আন্তর্জাতিক জাস্টিস সামিটে যোগ দিতে তুরস্কে গেছেন আইনমন্ত্রী

ফন্ট সাইজ:

‘আন্তর্জাতিক জাস্টিস সামিট-ইস্তান্বুল, ২০২৬’-এ যোগ দিতে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। ইস্তাম্বুল বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান তুরস্কের বিচার মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার সেদাত আয়্যিলদিজ। সম্মেলনে অংশ নিতে তুরস্কে আসা সিরিয়ার বিচারমন্ত্রী মাজহার আল-ওয়াইস এর সঙ্গেও বিমানবন্দরে সাক্ষাৎ হয় আইনমন্ত্রীর। এ সময় দুই মন্ত্রী বাংলাদেশ ও সিরিয়ার ঐতিহাসিক সম্পর্ক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। আলোচনায় দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান বন্ধুত্ব ও মুসলিম ভ্রাতৃত্ববোধের বিষয়টিও গুরুত্ব পায়।

উল্লেখ্য, ইস্তাম্বুলে আগামী ৮ ও ৯ই অক্টোবর ‘আন্তর্জাতিক জাস্টিস সামিট-ইস্তান্বুল, ২০২৬’ অনুষ্ঠিত হবে। বিশ্বের ৭৫টি দেশের বিচারমন্ত্রী, বিচারক, আইনবিদ ও সংশ্লিষ্ট ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা এতে অংশ নেবেন। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান আগামীকাল সামিটের উদ্বোধনী অধিবেশনে সম্মানীয় অতিথি হিসেবে বক্তব্য দেবেন।