শিশুদের শৈশব নিরাপদ ও ভবিষ্যৎ সুরক্ষিত হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর সহধর্মিনী ডা. জুবাইদা রহমান। মঙ্গলবার শিশু অধিকার দিবস-২০২৬ এবং বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
জুবাইদা রহমান বলেন, স্নেহের ছোট বন্ধুরা সকল বাধা-বিপত্তি ছিন্ন করে তোমরা প্রস্ফুটিত হবে, আশা-আকাঙ্ক্ষার স্বার্থকতার আলোক রশ্মি দুই হাতে বরণ করবে। প্রতিটি শিশুর আছে ঘুমিয়ে আছে অপার সম্ভাবনা। সেই প্রতিভাকে প্রকাশ করতে দিতে হবে নতুন উদ্যোমে, নতুন উদ্যোগে। ইনশাআল্লাহ তোমরা সফল হবেই। প্রতিটি শৈশব হোক নিরাপদ, প্রতিটি শিশুর ভবিষ্যৎ সুরক্ষিত হোক—এই আমাদে কামনা।
তিনি বলেন, আজ থেকে ৫০ বছর আগে শিশু একাডেমি প্রতিষ্ঠা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্ভাবনার ভবিষ্যৎ গড়ার জন্য। তার পদাঙ্ক অনুসরণ করে শত বাধা বিপত্তি সত্বেও শিশু একাডেমি নিরলস কাজ করে যাচ্ছে। এই একাডেমির আঙিনায় ছবি আঁকা, সঙ্গীত, নৃত্য, আবৃত্তি ও সাহিত্য চর্চায় অগণিত প্রতিভা একটি অভাবনীয় প্রতিষ্ঠান। শিশুদের অধিকার প্রতিষ্ঠায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে।
এ প্রসঙ্গে জুবাইদা রহমান আরও বলেন, দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাধ্যতামূলক অবৈতনিক প্রাথমিক শিক্ষার ব্যবস্থার সম্প্রসারণ করেন।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক এজেডএম জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, মহিলা ও শিশু মন্ত্রণালয়ের সচিব রওশন আরা বেগম প্রমুখ বক্তব্য রাখেন।
শিশুদের শৈশব হতে হবে নিরাপদ: জুবাইদা রহমান
স্টাফ রিপোর্টার
অনলাইন
১ ঘন্টা আগে
৬ অক্টোবর (মঙ্গলবার), ২০২৬, ৪ঃ০৯ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
