ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীরকে কারা অধিদপ্তরের কারা মহাপরিদর্শক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (৪ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন নিজ বাহিনীতে ফিরে যাওয়ার প্রায় একমাস পর কারা অধিদপ্তরে নতুন মহাপরিচালক নিয়োগ দিল সরকার।
অন্যদিকে কর্নেল মো. সাইদুল ইসলাম
নতুন অতিরিক্ত কারা মহাপরিদর্শক পদে নিয়োগ পেয়েছেন । আর অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামালকে সেনাবহিনীতে প্রত্যাবর্তন করা হয়েছে।
কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর
স্টাফ রিপোর্টার
অনলাইন
১ ঘন্টা আগে
৪ অক্টোবর (রবিবার), ২০২৬, ১১ঃ০৫ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
