ক্লাব কাপ ওপেন তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপে সেরা হয়েছে মোহাম্মদপুর তায়কোয়ান্দো ক্লাব ও ধানমণ্ডি-৬ তায়কোয়ান্দো ক্লাব। শনিবার শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলা শেষে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয় মোহাম্মদপুর তায়কোয়ান্দো ক্লাব। রানার্সআপ হয়েছে বনানী তায়কোয়ান্দো ক্লাব।
অন্যদিকে নারী বিভাগে শিরোপা জিতেছে ধানমন্ডি-৬ তায়কোয়ান্দো ক্লাব। এই বিভাগে রানার্সআপ হয়েছে ডায়নামিক তায়কোয়ান্দো ক্লাব। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তায়কোয়ান্দো ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। এ সময় ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানাসহ অন্যরা উপস্থিত ছিলেন।
