ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রাজধানীর গুলশান-২ মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তার ভোটাধিকার প্রয়োগ করবেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ভোট দেবেন নিজের নির্বাচনী এলাকা ঢাকা-১৭ আসনের গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে। তার ভোটকেন্দ্রটি গুলশান-২ এলাকার ১/ডি, ৮৬ নম্বর সড়কে অবস্থিত।
এদিকে, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নিজের নির্বাচনী এলাকা ঢাকা-১৫ আসনের ৬০ ফিটস্থ মনিপুর বয়েজ হাইস্কুল কেন্দ্রে ভোট দেবেন। নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিকে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলাকালে যানবাহনের ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তার আওতামুক্ত থাকবে ডাক বিভাগের যানবাহন। পোস্টাল ব্যালট পরিবহনের সুবিধার্থে এ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে দেশের অভ্যন্তরে এবং বিদেশে অবস্থানরত যোগ্য ভোটারদের জন্য ‘আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট’-এ ভোটদানের ব্যবস্থা রাখা হয়েছে।

মিজান
৩ মাস আগেজামাতের আমির এ এলাকায় থাকেন না।এখানকার ভোটারও ছিলেন না। সম্ভবত ভোটার মাইগ্রেশন করে তিনি এখানে তার ভোট নিয়ে এসেছেন। যারা এভাবে ধোঁকাবাজি করেন তারা জনগণকে ইনসাফের বাণী শুনায়।সত্যি
সেলুকাস!