জাতীয় নারীশক্তির আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

জাতীয় নারীশক্তির আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

ফন্ট সাইজ:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছে ‘জাতীয় নারীশক্তি’। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনটির আত্মপ্রকাশ ঘোষণা করেন সংসদ সদস্য ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। নারীদের নেতৃত্ব ও অংশগ্রহণ জোরদার করার লক্ষ্য নিয়ে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

অনুষ্ঠানে জাতীয় নারীশক্তির কেন্দ্রীয় নেতৃত্বও ঘোষণা করা হয়। এতে সংগঠনটির আহ্বায়ক হিসেবে মনিরা শারমিন, সদস্যসচিব হিসেবে ডা. মাহমুদা আলম মিতু এবং মুখ্য সংগঠক হিসেবে নুসরাত তাবাসসুমের নাম ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে সাবেক অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Rahman Khondokar rafiqur

৪ মাস আগে

যাকে যেই নামেই ডাকেন না কেন রসুনের গোড়া একটাই

Harun Miah

৪ মাস আগে

জুলাই আন্দোলনে মেয়েদের জন্য কি আলাদা মিছিল বা সভা ছিলো? এখন কেনো মেয়েদের জন্য আলাদা দল করতে হবে? এটাই এনসিপির ভণ্ডামির নতুন রাজনৈতিক বন্দোবস্ত

সিরু

৪ মাস আগে

এরা হল বোরকা হিজাব ছাড়া মহিলা জামাত।

মন্তব্য করুন