চার সন্তানের মা জিলিসের সঙ্গে মাস্কের ছাড়াছাড়ি

‘এক সপ্তাহেই প্রেম থেকে বিচ্ছেদ’

চার সন্তানের মা জিলিসের সঙ্গে মাস্কের ছাড়াছাড়ি

ফন্ট সাইজ:

বিশ্বের শীর্ষ ধনী ও টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের ইতি টেনেছেন শিভন জিলিস। মাস্কের একাধিক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা জিলিস জানিয়েছেন, কোনো ধরনের পূর্বাভাস ছাড়াই মাত্র এক সপ্তাহের মধ্যে তাদের সম্পর্ক ‘ভালোবাসা থেকে বিচ্ছেদে’ গড়িয়েছে।

মাস্কের সঙ্গে চার সন্তানের মা জিলিস। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, তাদের মধ্যে অনেক কিছু হারিয়ে গেলেও তারা যেন ‘ভালো বন্ধু ও সন্তানের সহ-অভিভাবক’ হিসেবে থাকতে পারেন, সেটিই তার আশা।
মাস্কের বিভিন্ন প্রতিষ্ঠানে নির্বাহী ও উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন জিলিস। সাম্প্রতিক বছরগুলোতে রাজনৈতিক অঙ্গনের প্রভাবশালী ব্যক্তিদের বিভিন্ন অনুষ্ঠানে মাস্কের পাশেও তাকে দেখা গেছে।

চলতি বছরের মে মাসে ওপেনএআইয়ের সহপ্রতিষ্ঠাতাদের সঙ্গে মাস্কের চলমান বিস্ফোরক আইনি লড়াইয়ের শুনানিতেও সাক্ষ্য দেন তিনি।
মাস্কের ব্যক্তিগত জীবনেও একাধিক সম্পর্ক ও বিচ্ছেদের ঘটনা রয়েছে। এসব সম্পর্কের সূত্রে তার অন্তত এক ডজন সন্তান রয়েছে এবং একাধিকবার সন্তানের হেফাজত নিয়ে আইনি লড়াই হয়েছে।

জিলিসের সাক্ষ্য অনুযায়ী, ২০২০ সালে আইভিএফের মাধ্যমে সন্তান নেয়ার জন্য মাস্ক নিজেই তার শুক্রাণু দেয়ার প্রস্তাব দিয়েছিলেন। ২০২১ সালে তারা গোপনে যমজ সন্তানের বাবা-মা হন। ২০২২ সালে বিজনেস ইনসাইডার তাদের যমজ সন্তানের বাবা-মা হওয়ার খবর প্রকাশ করে।
সম্পর্কের ইতি টানার পর এক্সে জিলিস লিখেছেন, ‘অনেক কিছু হারানোর আছে। তবে সৌভাগ্যক্রমে আমরা আমার জীবনের সবচেয়ে সুন্দর চারটি ভালোবাসা সৃষ্টি করেছি।’