জাতিসংঘের ৮১তম অধিবেশনের সাইডলাইনে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সহধর্মিণীদের নিয়ে বিশেষ বৈঠক আয়োজন করেন। ওই বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। শনিবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে মেলানিয়া ট্রাম্পের সঙ্গে জুবাইদা রহমানের একটি ছবি প্রকাশ করা হয়েছে। দ্যা হোয়াইট হাউসের সৌজন্যে এই ছবি প্রকাশ করে প্রধানমন্ত্রীর প্রেস উইং।
প্রেস উইং থেকে বলা হয়, জাতিসংঘের ৮১তম অধিবেশনের সাইডলাইনে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সহধর্মিণীদের (ফার্স্ট লেডি) নিয়ে বিশেষ বৈঠক করেন। সেখানে তিনি তার বিশ্বব্যাপী শিশু কল্যাণ বিষয়ক উদ্যোগ “ফস্টারিং দ্য ফিউচার টুগেদার” উন্মোচন করেন এবং অন্যান্য দেশের ফার্স্ট লেডিদের এই আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য যে, ২২ সেপ্টেম্বর হোয়াইট হাউজের আয়োজনে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের উদ্যোগ ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সহধর্মিণীরা। মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে নিউইয়র্কের ম্যানহাটনে দ্য সেন্ট রেজিস নিউইয়র্কে আয়োজিত এ অনুষ্ঠান হয়।
যুক্তরাষ্ট্র সফরে মেলানিয়া ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন জুবাইদা রহমান
স্টাফ রিপোর্টার
অনলাইন
১ ঘন্টা আগে
৩ অক্টোবর (শনিবার), ২০২৬, ৫ঃ০২ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
