গাজীপুরের ডেগেরচালা এলাকার ম্যাট্রিক্স স্টাইলস পোশাক কারখানার গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাইদুল ইসলাম চৌধুরী জানান, দুপুরে আগুন লাগার খবর পেয়ে ভোগড়া, জয়দেবপুর ও আশপাশের ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট একে একে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভাতে কাজ করে। আগুন নেভানোর পাশাপাশি সাত তলা ভবনের ছাদে আটকা পড়া প্রায় ৭০ জনকে তাদের টি টি এল এর মাধ্যমে নিচে নামানো হয়। ছাদে আটকা পড়া শ্রমিকসহ অন্যান্য লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে গেলেও কেউ হতাহত হয়নি।
তবে আগুন লাগার কারণ ও প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত ছাড়া বলা যাচ্ছে না।
