আন্তর্জাতিক কফি দিবস ২০২৬ উপলক্ষে ঢাকার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) হল-১-এ জমকালো কফি উৎসবের আয়োজন করেছে নেসক্যাফে বাংলাদেশ। বৃহস্পতিবার আয়োজিত এই উৎসবে তরুণদের জন্য ছিল সংগীত, গেমিং, কফি টেস্টিংসহ নানা আয়োজন। একই অনুষ্ঠানে নেসক্যাফের থ্রি ইন ওয়ান লিমিটেড এডিশনের ১০টি বিশেষ ভ্যারিয়েন্টের নতুন প্যাক উন্মোচন করা হয়েছে। উৎসবে লাইভ পারফর্ম করেন জনপ্রিয় শিল্পী প্রীতম হাসান ও ব্যান্ড লেভেল ফাইভ। আগত অতিথিরা উপভোগ করেন কফি টেস্টিং, প্লেস্টেশন ৫ গেমিং, ক্যানভাস ও ডুডলিং, ক্রিয়েটর চ্যালেঞ্জ, পোলারয়েড বুথসহ নানা আকর্ষণীয় আয়োজন। উৎসবে আরো অংশ নেন রাবা খান, রাকিন আবসার ও মাহিম মেকস। পুরো আয়োজনটি সঞ্চালনা করেন নীল হুরের জাহান।
আন্তর্জাতিক কফি দিবসে নেসক্যাফের কফি উৎসব
অর্থনৈতিক রিপোর্টার
বিবিধ
১ ঘন্টা আগে
২ অক্টোবর (শুক্রবার), ২০২৬, ৮ঃ৪৯ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
