স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে ঢাকা ওয়াসা সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে ঢাকা ওয়াসা সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

ফন্ট সাইজ:

ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়ন (৩১৮৫)-সিবিএর নেতারা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় সিবিএর সভাপতি আজিজুল আলম খান, সাধারণ সম্পাদক মো. মনির হোসেন পাটোয়ারী ও সহ-সভাপতি কামরুল হাসানসহ তিন সদস্যের প্রতিনিধি দল মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। তারা মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

সাক্ষাৎকালে প্রতিনিধি দলের সদস্যরা ঢাকা ওয়াসার সার্বিক কার্যক্রম ও বিভিন্ন বিষয় সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। মন্ত্রী তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং নগরবাসীকে সর্বোচ্চ সেবা দেওয়ার ক্ষেত্রে সিবিএ যথাযথ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় সিবিএ নেতারা নগরবাসীর সেবার মান আরও উন্নত করতে তাদের পক্ষ থেকে যথাযথ ভূমিকা রাখার বিষয়ে মন্ত্রীকে আশ্বস্ত করেন।