৯ গোল খেয়ে আসিয়ান কাপ শেষ বাংলাদেশের

৯ গোল খেয়ে আসিয়ান কাপ শেষ বাংলাদেশের

ফন্ট সাইজ:

ইন্দোনেশিয়ার বিপক্ষে শোচনীর হার দিয়ে ফিফা আসিয়ান কাপের মিশন শেষ করলো বাংলাদেশ। প্রথমার্ধেই ৬ গোল হজম করার পর বিরতিতে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। শেষ পর্যন্ত ৯-২ গোলের বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট শেষ করলো তারা। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে হারে আগেই বিদায় নিশ্চিত হয় বাংলাদেশের।

ম্যাচের প্রথমার্ধে ইন্দোনেশিয়ার খেলোয়াড় মিচেল বেকারের দুর্দান্ত পারফরম্যান্স ও গোলের বন্যায় ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ। স্বাগতিকদের হয়ে একাই ৫ গোল করেন তিনি। ৩৭ মিনিটে সুকির কাট ব্যাকে হেডে শাহরিয়ান ইমন বাংলাদেশের হয়ে প্রথম গোল করে ব্যবধান কমায় বাংলাদেশ। তবে প্রথমার্ধের শেষ নাগাদ ৬-১ গোলে পিছিয়ে পড়ে লাল-সবুজরা।

দ্বিতীয়ার্ধের শুরুতে বাংলাদেশ দারুণ প্রতিরোধ গড়ে তুললেও শেষ দিকে ম্যাচের উত্তাপ বহুগুণ বেড়ে যায়। লুক বিকারি ইন্দোনেশিয়ার পক্ষে সপ্তম গোল করার পর, ৮৯ মিনিটে রাকিব হোসেনের চমৎকার ক্রস থেকে ফারহান আলী বাংলাদেশের হয়ে দ্বিতীয় গোলটি করেন। তবে ম্যাচের অতিরিক্ত সময়ে আরও দুটি গোল করে ইন্দোনেশিয়া ব্যবধান ৯-২ এ নিয়ে যায়। যোগ করা সময়ের শেষ মুহূর্তে দুই দলের খেলোয়াড়রা হাতাহাতি ও মারামারিতে জড়িয়ে পড়েন।