চীনের কাছে বড় ব্যবধানে হার আমিরুলদের

এশিয়ান গেমস হকি

চীনের কাছে বড় ব্যবধানে হার আমিরুলদের

ফন্ট সাইজ:

এশিয়ান গেমস হকির গ্রুপ পর্বে পাঁচ ম্যাচে ২৩ গোল হজম করা বাংলাদেশ পঞ্চম স্থান নির্ধারণীতেও সুবিধা করতে পারলো না। এবার চীনের কাছে হার ৭-১ গোলে। ফলে সপ্তম স্থান নির্ধারণীতে খেলবেন রোমান-আমিরুলরা। ৩রা অক্টোবর সেই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ থাইল্যান্ড।




গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে ম্যাচ শুরুর দ্বিতীয় মিনিটে গোল হজম করে বাংলাদেশ। ফিল্ড গোল করে চীনকে এগিয়ে নেন জিয়ালিয়াং ঝাং। দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ইউলাই ঝাও। ২-০ গোলে পিছিয়ে থেকে প্রথম কোয়ার্টার শেষ করে বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারে লড়াইয়ের ছাপ রাখে লাল-সবুজ প্রতিনিধিরা। ২২ মিনিটের সময় বেনহাই চেন গোল করার পর হাফ টাইমের আগ মুর্হর্তে এক গোল শোধ দেন রাকিবুল হাসান। তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারে দুটি করে আরো চার গোল হজম করে বাংলাদেশ। চীনের বিপক্ষে এ পর্যন্ত নয় মোকাবিলায় একবারই জয় পায় লাল-সবুজ প্রতিনিধিরা। একটি ড্র ও বাকি সাত ম্যাচে জয় চীনের।


​