আওয়ামী লীগের ভূত মাথায় বসলে পরিনতি খারাপ হবে: মামুনুল হক

আওয়ামী লীগের ভূত মাথায় বসলে পরিনতি খারাপ হবে: মামুনুল হক

ফন্ট সাইজ:

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক বিএনপি সরকারের উদ্দেশে বলেন, বিগত দিনে দেখেছি আপনারা আওয়ামী লীগের কপি-পেস্ট করার চেষ্টা করেছেন। এবারও সে আলামত দেখতে পাচ্ছি। যদি আওয়ামী লীগের ভূত আপনাদের মাথায় বসে, তাহলে পরিণতিও তাদের মতোই হবে।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যের সমৃদ্ধ ঐতিহ্যবাহী রাষ্ট্র ইরানের ওপর চাপিয়ে দেয়া যুদ্ধের মুখে আজকের মুসলিম বিশ্ব। আরব বিশ্ব থেকে অনেক দূরে, অনেকটা নিরাপদ অবস্থানে থেকেও আমরা স্বস্তি পাচ্ছি না। কারণ আমরা সেই নবীর উম্মত, যিনি বলেছেন মুসলিম উম্মাহ পুরোটি এক দেহের ন্যায়। আমরা স্বৈরতান্ত্রিক বিশ্বব্যবস্থা থেকে মুক্তি চাই।

শনিবার রাজধানীর একটি হোটেলে আলেম-ওলামা,রাজনৈতিক, কূটনীতিক, সাংবাদিকসহ বিশিষ্ট নাগরিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ, জামায়াতের নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম এমপি,বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ, এনসিপির সদস্য-সচিব আখতার হোসাইন এমপি, এনসিপির মুখ্য সচিব হাসনাত আব্দুল্লাহ এমপি, জাগপার মুখপাত্র রাশেদ প্রধান, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতা ও সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহ ও মাওলানা সাঈদ উদ্দিন আহমদ হানজালা, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ খেলাফত মজলিসের অভিভাবক পরিষদের সদস্য মাওলানা খোরশেদ আলম কাসেমী, খেলাফত মজলিসের প্রচার সম্পাদক প্রকৌশলী আব্দুল হাফিজ খসরু, পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মুহাম্মদ ওয়াসিফ, ইরানের কনস্যুলার মাহমুদ খসরভি, মিয়ানমারের ডেপুটি চিফ অব মিশন হেয় মিয়াত লুইন প্রমুখ।

দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের সঞ্চালনায় মাওলানা মামুনুল হক আরও বলেন, জাতীয় নির্বাচন ও গণভোটের পর বাংলাদেশের মানুষ যেভাবে শান্তিতে থাকার কথা ছিল, আজ সেই পরিস্থিতি নেই। ২০১৩ সালের গণজাগরণ, ২০২১ সালের আন্দোলন এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর যখন আহত ও শহীদদের রক্ত এখনো শুকায়নি, তখনই গণভোটের রায়কে পাশ কাটিয়ে চলার অপচেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, রমজানের অন্যতম শিক্ষা হলো জবাবদিহিতা। আজকের সরকারকে বলব, বিগত দিনে দেখেছি আপনারা আওয়ামী লীগের কপি-পেস্ট করার চেষ্টা করেন। এবারও সে আলামত দেখতে পাচ্ছি। যদি আওয়ামী লীগের ভূত আপনাদের মাথায় বসে, তাহলে পরিণতিও তাদের মতোই হবে।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ চায় কোনো কাটাছেঁড়া ছাড়াই জুলাই গণভোটের সিদ্ধান্ত বাস্তবায়ন করা হোক। ২০০৯ সালের পিলখানা ট্র্যাজেডি থেকে শুরু করে জুলাই গণঅভ্যুত্থানের হাজারো আহত ও শহীদের ত্যাগ-তিতিক্ষার যথাযথ মূল্যায়ন হবে জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নের মাধ্যমে।

Parnel

৪ মাস আগে

প্রিয় হযরত, আপনাকে এসব কথা মানায় না। শাপলা চত্বরের ঘটনা ও পরবর্তিতে আপনাদের পাশে, সামনে, পিছনে, ডানে, বামে কারা সেইফ গার্ড হয়েছিল একবার মনে করে দেখুন।

হেদায়েত উল্লাহ

৪ মাস আগে

বাংলাদেশের শাসকবংশ জনগনের চাহিদামত দেশ চালায় না, তারা এক অদৃশ্য শক্তির ক্রিড়ানক হিসাবে দেশ চালাতে অভ্যস্ত। যার কারনে জনগনের সাথে এদের দূরত্ব বাড়ে।

এম.টি রক্সি

৪ মাস আগে

হুমকি - দুমকি বাদ দেন। এখন আপনারা বিরোধী দলে আছে ভোটই হোক আর অন্যভাবেই হোক। আপনাদের রাজনৈতিকভাবে বলতে গেলে ৫৪ বছর পর এটা আপনাদের বিজয় বলা যায়। রাজনীতির করেন। পলিটিক্স করবেন না। আর মব সৃষ্টির পায়তারা করবেন না। সংসদে দায়িত্বশীল ভুমিক পালন করেন। নির্বাচনে সবদল মিলে আমার মনে হয় ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে হয়েছে। তা নাহলে আপনাদের এতো ভোট হওয়ার কথা না। যাই হোক একটা গণতান্ত্রী পরিবেশ শুরু হয়েছে। এটাকে সবাই মিলে ধরে রাখতে হবে। তা না হলে সবচাইতে ক্ষতি হবে জামাতের।

হেদায়েত উল্লাহ

৪ মাস আগে

এম টি রক্সি সাহেব পলিটিক্স ও রাজনীতির মধ্যে পার্থক্যটা কি যদি একটু ব্যাখ্যা করতেন তাহলে আমজনগণের বুঝতে সুবিধা হতো।

মন্তব্য করুন