সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

ফন্ট সাইজ:

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য ও লেনদেনের বিবরণ চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
বুধবার সকাল ১০টা ৩৮ মিনিটে দেশের বিভিন্ন ব্যাংকে পাঠানো এক ই-মেইল বার্তায় এই বিবরণ চাওয়া হয়।

এতে সালমান মুক্তাদিরের হিসাবের তথ্য, হিসাব খোলার ফরম (এওএফ), গ্রাহকের পরিচিতি-সংক্রান্ত তথ্য (কেওয়াইসি) ও হিসাব বিবরণী (স্টেটমেন্ট) দিতে বলা হয়েছে।

ওই ই-মেইল বার্তায় সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে জরুরি ভিত্তিতে তথ্য দিতে নির্দেশ দেওয়া হয়। আরও বলা হয়, এই বার্তা উচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত।