হাঙ্গেরির বর্তমান প্রধানমন্ত্রী ও সাবেক দুই মন্ত্রীর আইনি দায়মুক্তি বাতিল

হাঙ্গেরির বর্তমান প্রধানমন্ত্রী ও সাবেক দুই মন্ত্রীর আইনি দায়মুক্তি বাতিল

ফন্ট সাইজ:

হাঙ্গেরির পার্লামেন্ট বর্তমান প্রধানমন্ত্রী পিটার ম্যাজিয়ারের পাশাপাশি সাবেক সরকারের দুই মন্ত্রীর আইনি দায়মুক্তি বাতিল করেছে। সোমবার এক ভোটাভুটিতে এই সিদ্ধান্ত নেয়া হয়। এর ফলে তাদের বিরুদ্ধে পৃথক ফৌজদারি তদন্ত পরিচালনার পথ উন্মুক্ত হলো। এ খবর দিয়েছে আল জাজিরা।

একটি নাইটক্লাবে মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার পুরোনো অভিযোগ থেকে নিজেকে নির্দোষ প্রমাণের জন্য ম্যাজিয়ার নিজেই নিজের দায়মুক্তি তুলে নেয়ার আহ্বান জানান। অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান আমলের সাবেক সংস্কৃতিমন্ত্রী বালাজ হাঙ্কোর বিরুদ্ধে ৪ কোটি ইউরো আত্মসাৎ এবং সাবেক উন্নয়নমন্ত্রী মিকলোশ সেস্তাকের বিরুদ্ধে ৩ কোটি ৭২ লাখ ডলার ঘুষ গ্রহণের অভিযোগে তদন্ত চলছে। ওরবানের দীর্ঘ ১৬ বছরের শাসনামলের শীর্ষ মন্ত্রীদের বিরুদ্ধে এটিই প্রথম বড় কোনো দুর্নীতি তদন্ত। ওরবানের দল এই অধিবেশন বর্জন করে।