দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ জন মারা গেছেন। এ সময়ে হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৫৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
তাদের মধ্যে ১১৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৪ জন, সিলেট বিভাগে ২ জন, চট্টগ্রামে ২ জন এবং ময়মনসিংহ বিভাগে এক জন মারা গেছে।
এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৯৯৫ জনের মৃত্যু হয়েছে। নিশ্চিত হামে আক্রান্ত হয়ে প্রাণ গেছেন ১৯৬ জন।
হাম উপসর্গে আরও ৯ মৃত্যু
স্টাফ রিপোর্টার
অনলাইন
২ ঘন্টা আগে
২৭ সেপ্টেম্বর (রবিবার), ২০২৬, ৪ঃ৪২ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
