ইরানের বিরুদ্ধে কুর্দিরা পদক্ষেপ নিলে তাদের ধ্বংস করে দেয়া হবে বলে হুঁশিয়ার দিয়েছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি)।
তাসনিম বার্তা সংস্থায় প্রকাশিত আইআরজিসির এক বিবৃতির বরাত দিয়ে এ খবর দিয়েছে আল জাজিরা।
বিবৃতিতে বলা হয়, যদি এই অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো ইরানের আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়, তাহলে তাদের ধ্বংস করে দেয়া হবে।
আইআরজিসি জানিয়েছে, তারা আজ শনিবার সকালে ইরাকের কুর্দি–অধ্যুষিত স্বায়ত্তশাসিত অঞ্চলে কুর্দিদের তিনটি অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে।
ইরানের বিরুদ্ধে কুর্দিরা পদক্ষেপ নিলে ধ্বংস করে দেয়া হবে: আইআরজিসি
অনলাইন ডেস্ক
অনলাইন
৫ মাস আগে
৭ মার্চ (শনিবার), ২০২৬, ২ঃ১১ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
