নভেম্বরের তৃতীয় সপ্তাহে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন

নভেম্বরের তৃতীয় সপ্তাহে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর

ফন্ট সাইজ:

আগামী নভেম্বরের তৃতীয় সপ্তাহে ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরসূচি চূড়ান্ত করার লক্ষ্যে কাজ করছে ঢাকা ও নয়াদিল্লি। কূটনৈতিক সূত্রের বরাতে এ তথ্য প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়, অক্টোবরের শেষ সপ্তাহ কিংবা নভেম্বরের শুরুতে ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম দায়িত্ব নেয়ার পর এই সফর চূড়ান্ত করার প্রক্রিয়া আরও গতি পাবে। তবে ঢাকার জন্য সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অমীমাংসিত ইস্যু। এটি এই সফর বাস্তবে রূপ নেয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে।

সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানান তারেক রহমান। জবাবে তাৎক্ষণিক ইতিবাচক প্রতিক্রিয়া জানান মোদি। এই সৌহার্দ্য দুই দেশের মধ্যে সফরের দিনক্ষণ চূড়ান্ত করার সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে। তবে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভাল গত ১৭ সেপ্টেম্বর ঢাকা সফর করেছিলেন কি না—এমন খবরের সত্যতা উভয় পক্ষের কেউই নিশ্চিত কিংবা অস্বীকার করেনি।