এমি’র মঞ্চে দেশের তথ্যচিত্র

এমি’র মঞ্চে দেশের তথ্যচিত্র

ফন্ট সাইজ:

আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডস-২০২৬ এ মনোনয়ন পেয়েছে বাংলাদেশের জুলাই আন্দোলনের ৩৬ দিনের ঘটনাপ্রবাহ নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’। আল জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিটের নির্মিত তথ্যচিত্রটি ‘কারেন্ট অ্যাফেয়ার্স’ বিভাগে মনোনয়ন পেয়েছে।

এর প্রধান অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান। মনোনয়নের খবর জানিয়ে তিনি বলেন, এ স্বীকৃতি বাংলাদেশের মানুষের, বিশেষ করে আন্দোলনের সময় জীবন দেয়া ও ঝুঁকি নেয়া শিক্ষার্থী, শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের প্রতি উৎসর্গ করা হয়েছে।