ফিলিস্তিনিদের জন্য ম্যাকলেমোরের ট্যুর

ফিলিস্তিনিদের জন্য ম্যাকলেমোরের ট্যুর

ফন্ট সাইজ:

ফিলিস্তিনিদের সমর্থনে নতুন ট্যুরের ঘোষণা দিয়েছেন মার্কিন র‌্যাপার ম্যাকলেমোর। ‘ফ্রি প্যালেস্টাইন’ নামের এ ট্যুর আগামী ২৬শে অক্টোবর আয়ারল্যান্ডের ডাবলিনে কনসার্টের মাধ্যমে শুরু হবে। এরপর ২৯শে অক্টোবর প্যারিস ও ৩০শে অক্টোবর লন্ডনে পারফর্ম করবেন তিনি। ট্যুর থেকে পাওয়া অর্থ ফিলিস্তিনিদের সহায়তায় কাজ করা বিভিন্ন সংগঠনকে দেয়া হবে। সম্প্রতি এড শিরানের নিউ জার্সির কনসার্টে ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেন তিনি। এরপর শিরানের ‘লুপ ট্যুর’ থেকে বাদ পড়েন ম্যাকলেমোর।