আজ রাতে ইরানের ওপর ‘বৃহত্তম বোমাবর্ষণ কর্মসূচি’ পরিচালিত হবে জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
মার্কিন এ হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলোর ‘সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হবে’ বলে উল্লেখ করেন স্কট বেসেন্ট।
আরও পড়ুন:
৯ সদস্য বিশিষ্ট বিএনপির তদন্ত কমিটি গঠন
তিনি আরও বলেন, ‘আমরা এগুলো উল্লেখযোগ্যভাবে অকার্যকর করে দিচ্ছি।’
হরমুজ প্রণালীর ওপর তেহরানের নিয়ন্ত্রণের বিষয়টি উল্লেখ করে বেসেন্ট বলেন, ‘ইরান অর্থনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।’
