আট দলের স্কোয়াড ঘোষণা

এনসিএলের পূর্ণাঙ্গ সূচি দিলো বিসিবি

আট দলের স্কোয়াড ঘোষণা

ফন্ট সাইজ:

লাল বলের জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) ২৮তম আসরের পর্দা উঠতে যাচ্ছে আগামী ৩রা অক্টোবর। ভিন্ন পাঁচ স্টেডিয়ামে আট বিভাগের অংশগ্রহণে টুর্নামেন্টে মোট ২৮টি ম্যাচ মাঠে গড়াবে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইতিমধ্যে ২০২৬-২৭ মৌসুমের জন্য আটটি দল তাদের স্কোয়াড ঘোষণা করেছে। জাতীয় দলের ব্যস্ততা থাকায় মৌসুমের শুরুতে তারকা ক্রিকেটারদের ছাড়া খেলতে হতে পারে দলগুলোকে।

ঢাকা,চট্টগ্রাম ও সিলেটের বাহিরে এবার খুলনা ও রাজশাহীর বিভাগীয় স্টেডিয়ামে এনসিএলের ম্যাচ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে ১০ই অক্টোবর থেকে। তৃতীয় ও চতুর্থ রাউন্ড শুরু হবে যথাক্রমে ১৭ ও ২৪শে অক্টোবর থেকে। ৩১শে অক্টোবর মাঠে গড়াবে পঞ্চম রাউন্ডের খেলা। আর সর্বশেষ দুই রাউন্ডের ম্যাচ শুরু হবে ৭ নভেম্বর ও ১৪ই নভেম্বর থেকে। এনসিএলের এবারের মৌসুমে খুলনা বিভাগের নেতৃত্বে অভিজ্ঞ ব্যাটার মোহাম্মদ মিঠুন। এই দলে চোখ থাকবে একসময় জাতীয় দলের হয়ে নিয়মিত খেলা উইকেটরক্ষক ব্যাটার এনামুল হক বিজয় ও নুরুল হাসান সোহানের ওপর। খুলনার হয়ে আফিফ হোসেন ধ্রুবও খেলবেন। তার সঙ্গী বাঁহাতি স্পিনার টিপু সুলতান ও রকিব হাওলাদার। ময়মনসিংহ বিভাগের অধিনায়কত্ব করবেন রাকিবুল হাসান। দলে আছেন অভিজ্ঞ আবু হায়দার রনি, তরুণ ওপেনার মুনিম শাহরিয়ার, বাঁহাতি ব্যাটার খালিদ হাসান এবং স্পিন বিভাগে আজিজুল হাকিম রনি ও রনি চৌহান। চট্টগ্রাম বিভাগের হয়ে অধিনায়কের ভার সামলাবেন ইরফান শুক্কুর। ব্যাটিং লাইনআপে আছেন মাহমুদুল হাসান জয় ও শাহাদাত হোসেন, বোলিং আক্রমণে থাকছেন অভিজ্ঞ হাসান মুরাদ। বরিশাল বিভাগের নেতৃত্বে ইফতেখার হোসেন ইফতি। দলে আছেন তরুণ প্রতিভা জাওয়াদ আবরার ও তানভীর ইসলাম।

ঢাকা বিভাগের স্কোয়াড: মাহিদুল ইসলাম ভূঁইয়া অঙ্কন, জিসান আলম, মোঃ মার্শাল আইয়ুব ও নাঈম শেখ, আশিকুর রহমান শিবলী, আরিফ আহমেদ, তৈবুর রহমান পারভেজ, মোঃ ইয়াসিন হোসেন , আমিনুল ইসলাম বিপ্লব, মোঃ এনামুল হক, মোঃ সুমন খান, আনিসুল ইসলাম ইমন, সালাউদ্দিন শাকিল, রিপন মন্ডল ও তৌফিক আহমেদ।
খুলনা বিভাগের স্কোয়াড: এনামুল হক বিজয়, আজিজুল হাকিম তামিম, ইমরানউজ্জামান, মোহাম্মদ মিঠুন, নুরুল হাসান সোহান, সামিউন বশির রাবুল, কলাম সিদ্দিকী আলিন, নাহিদুল ইসলাম, শেখ পারভেজ জীবন, আফিফ হোসেন ধ্রুব, টিপু সুলতান, রাকিব হাওলাদার, সজর আলী, আবদুল হালিম, মেহেদী হাসান রানা।
ময়মনসিংহ বিভাগের স্কোয়াড: আব্দুল মজিদ, রনি চৌহান, আল-আমিন, মোসারেক হোসেন সান, আবু হায়দার রনি, মুনিম শাহরিয়ার, আসাদুল্লাহ হিল গালিব, রাকিবুল হাসান, আল-আমিন হোসেন, খালিদ হাসান, আজিজুল হাকিম রনি, মোহাম্মদ ফাহিম, মাহিফুজুল ইসলাম, আরিফুল ইসলাম, রিজান হোসেন।
বরিশাল বিভাগের স্কোয়াড: মোজাম্মেল হাসান শাকিল, জাওয়াদ আবরার, রাফসান আল মাহমুদ, সালমান হোসেন ইমন, তানভীর ইসলাম, অতি আহমেদ নোবেল, মঈন খান, তৌহিদুল ইসলাম রাসেল, ইফতেখার হোসেন ইফতি, আবদুল্লাহ সিফাত, হাফিজুর রহমান, শাহিদুল ইসলাম, রুয়েল মিয়া, শামসুল ইসলাম অনিক, মঈনুল ইসলাম।
চট্টগ্রাম বিভাগের স্কোয়াড: ইফরান শূকুর, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান জয়, হাসান মুরাদ, মোহাম্মদ রুবেল, সাদিকুর রহমান, শামীম হোসেন পাটোয়ারী, আশরাফুল হাসান রোহান, আহমেদ শরীফ, ফাহাদ হোসেন, ইরফান হোসেন, এনামুল হক আনিক, সাব্বির হোসেন সিকদার, শাহ পরান সোহেল, তাসামুল হক।
রাজশাহী বিভাগের স্কোয়াড: প্রীতম কুমার, সাব্বির রহমান রুম্মান, মেহেরব হাসান অহিন, হাবিবুর রহমান সোহান, সাব্বির হোসেন, নাঈম আহমেদ, শাখীর হোসেন শুভ্র, সানজামুল ইসলাম, নিহাদুজ্জামান, ওয়াসি সিদ্দিক, রহিম, একরামুজ্জামান, শফিকুল ইসলাম, আলী মোহাম্মদ ওয়ালিদ ও মোহর শেখ অন্তর।
রংপুর বিভাগের স্কোয়াড: আকবর আলী, অনিক সরকার সেতু, জাহিদ জাভেদ, নোবিন ইসলাম ,আলাউদ্দিন বাবু, মিম মোসাদ্দেক, আবু হাসিম, স্বাধীন ইসলাম, ইকবাল হোসেন, মাহমুদুল হাসান লিমন , হাসিবুল হোসেন সিয়াম, আব্দুল্লাহ আল মামুন, মেহেদী হাসান, চৌধুরী মোঃ রিজওয়ান ও শাহরিয়ার আল আমিন।
সিলেট বিভাগের স্কোয়াড: জাকির হাসান, অমিত হাসান, তৌহিদুল ইসলাম ফেরদৌস, আশরাফুল হাসান রিয়াদ, মুবিন আহমেদ দিশান, সৈকত আলী, মোঃ তানভীর হোসেন সজীব, আসাদুল্লাহ আল গালিব, শাহানুর রহমান, নাঈম আহমেদ, নাবিল সামাদ, নাঈম হোসেন সাকিব, তোফায়েল আহমেদ রায়হান, মহিউদ্দিন তারেক ও অনিক দেববর্মা।