হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

ফন্ট সাইজ:

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে এক হাজার ১৮৩ শিশু সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া নিশ্চিত হাম আক্রান্ত হিসেবে নতুন করে ১০০ শিশু রোগী শনাক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত দেশজুড়ে হামের সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৮৪ হাজার ৬৩২ শিশু। এর মধ্যে এখন পর্যন্ত মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২০ হাজার ৯৫১ জন।
এছাড়া, ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত মোট এক লাখ ৬৩ হাজার ১৫৩ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে এক লাখ ৫৬ হাজার ৭৪৪ শিশু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। একই সময়ে দেশে সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৮০ জনে। আর নিশ্চিত হাম রোগে এ পর্যন্ত ১০১ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টার তথ্য পর্যালোচনায় দেখা যায়, ঢাকা ও সিলেট বিভাগে হামের প্রকোপ ও মৃত্যুর সংখ্যা বেশি। এ সময়ে ঢাকা বিভাগে তিনজন এবং সিলেট বিভাগে দুজন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৪৪২ জন এবং সিলেট বিভাগে ১৫৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২৪৩ জন, বরিশাল বিভাগে ১৩০ জন, খুলনা বিভাগে ১০৩ জন, ময়মনসিংহ বিভাগে ৭২ জন, রাজশাহী বিভাগে ২৮ জন এবং রংপুর বিভাগে নয়জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে।