ড্রোন হামলার জবাবে আফগানিস্তানে বিমান হামলা চালালো পাকিস্তান

ড্রোন হামলার জবাবে আফগানিস্তানে বিমান হামলা চালালো পাকিস্তান

ফন্ট সাইজ:

আফগানিস্তানের ১০ জায়গায় বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। ড্রোন মজুত ও নিক্ষেপের স্থানগুলোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে দেশটি। আজ বৃহস্পতিবারের এই হামলার পর ফের দু’দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। ইসলামাবাদ অভিযোগ করেছে, কাবুল সীমান্তবর্তী স্থানগুলোতে হামলা চালানো সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা করছে।

তবে কাবুলের তালেবান সরকার এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে। তারা এই হামলাকে পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা বলেও উল্লেখ করে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সামাজিক মাধ্যম এক্সে জানান, বিমান হামলাগুলো ছিল পরিকল্পিত, সুনির্দিষ্ট, সুপরিকল্পিত ও আনুপাতিক এবং পাকিস্তানের বিরুদ্ধে হামলার চেষ্টার সঙ্গে সরাসরি যুক্ত চিহ্নিত সামরিক লক্ষ্যবস্তুর মধ্যেই কঠোরভাবে সীমাবদ্ধ। তবে এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।