গাজীপুরে অটোরিকশাকে পেছন থেকে ট্রাকের চাপায় ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। বুধবার দুপুরে নগরীর জয়দেবপুর-টঙ্গী সড়কে ধীরাশ্রমে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, টঙ্গী থেকে জয়দেবপুরগামী একটি অটোরিকশাকে পেছন থেকে ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দু'জন নিহত হন। গুরুতর আহত আরও একজনকে হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। সদর থানার ওসি আমিনুল ইসলাম জানান, নিহতদের মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়েছে।
অটোরিকশাকে পেছন থেকে ট্রাকের চাপা, নিহত ৩
স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে
অনলাইন
১ ঘন্টা আগে
২৩ সেপ্টেম্বর (বুধবার), ২০২৬, ৪ঃ২২ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
