হঠাৎ খুলে গেল চলন্ত মেট্রোরেলের দরজা, ২৬ মিনিট বন্ধ ছিল চলাচল
ফাইল ছবি

হঠাৎ খুলে গেল চলন্ত মেট্রোরেলের দরজা, ২৬ মিনিট বন্ধ ছিল চলাচল

ফন্ট সাইজ:

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল। বুধবার সকাল ৭টা ৩৭ মিনিটে ট্রেন চলাচল বন্ধ করা হয়।
পরে ত্রুটি ঠিক করার পর সকাল ৮টা ৩ মিনিটে আবার মেট্রোরেল চলাচল শুরু হয়। এমআরটি পুলিশের (অপারেশন) পরিদর্শক মো. মহসীন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের দিকে যাওয়ার পথে একটি মেট্রোরেলের পেছনের দিকের একটি দরজা খুলে যায়। পরে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।  যান্ত্রিক ত্রুটি মেরামত করা হলে নির্ধারিত রুটে ট্রেন চলাচল পুনরায় চালু হয় বলে জানান তিনি।