জিয়া হত্যায় অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজির

জিয়া হত্যায় অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজির

ফন্ট সাইজ:

সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডে অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ তাকে হাজির করা হয়।

এদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ক্যাঙারু কোর্ট বলার ব্যাখ্যা দিতে ট্রাইব্যুনালে দুই আওয়ামীপন্থী আইনজীবী এসে উপস্থিত হয়েছেন। একইসঙ্গে শতাধিক আইনজীবী ট্রাইব্যুনালের বাহিরে অবস্থান নিয়েছেন।

উল্লেখ্য, গত ১৫ জুলাই রাতে রাজধানীর বনানী ডিওএইচএসের একটি বাসা থেকে মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরবর্তীতে ২৩ জুলাই ট্রাইব্যুনালে হাজির করা হলে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং দুই দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আদালত। সেই আদেশ অনুযায়ী, গত ১৩ ও ১৪ সেপ্টেম্বর ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় প্রসিকিউশন ও তদন্ত কর্মকর্তা তাকে নিবিড় জিজ্ঞাসাবাদ করেন।

জিজ্ঞাসাবাদে মোজাফফর হোসেন সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর তথ্য দিয়েছেন বলে জানান ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা।

এদিকে মানবতাবিরোধী অপরাধের মামলায় তার সংশ্লিষ্টতা নিয়ে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার হওয়া আরেক সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে মোজাফফরের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। ওয়ান-ইলেভেন থেকে শুরু করে সাম্প্রতিক জুলাই অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে তার সম্পৃক্ততার প্রাথমিক তথ্য-প্রমাণ তদন্তকারী সংস্থা পেয়েছে।