পটুয়াখালী জেলা বিএনপি’র উদ্যোগে সমাবেশ

ফন্ট সাইজ:

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ককটেল বোমা বিস্ফোরণ ঘটিয়ে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে পটুয়াখালী জেলা বিএনপি’র উদ্যোগে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় ঝাউতলায় পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি’র সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি’র সভাপতিত্বে ও সদস্য মো. মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক পিপি এডভোকেট মজিবুর রহমান টোটন, জেলা বিএনপি’র অন্যতম সদস্য পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মোস্তাক আহমেদ পিনু, পটুয়াখালী পৌর বিএনপি সভাপতি মো. কামাল হোসেন, কলাপাড়া উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান চুন্নু, দুমকি উপজেলা বিএনপি সভাপতি খলিলুর রহমান খলিল, মির্জাগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি শাহাবুদ্দিন নান্নু, বাউফল উপজেলা বিএনপি’র সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, সদর উপজেলা বিএনপি’র ভারপ্রপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল জলিল, রাঙ্গাবালী উপজেলা বিএনপি সভাপতি আব্দুর রহমান ফরাজী প্রমুখ। সভায় বক্তারা বলেছেন, নিষিদ্ধ ফ্যাসিস্টরা পরিকল্পিতভাবে দেশকে অশান্ত সৃষ্টির পাঁয়তারা করছে, তাদের এ অপতৎপরতার বিরুদ্ধে বিএনপি’র সকলস্তরের নেতা কর্মীদেরকে সতর্ক থাকার আহ্বান।

বিএনপি সরকার মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স। মাদক সন্ত্রাাসীরা যে-ই হোক তাদেরকে কোনো ছাড় নাই। আইনের আওতায় আনার জন্য সরকার কাজ করছে। দলে মাদক ব্যবসায়ীদের স্থান নাই। ফ্যাসিস্টদের কাউকে দলে আশ্রয় না দেয়ারও আহ্বান জানান বক্তারা। সমাবেশে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দলসহ সকল অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী মিছিলসহকারে সমাবেশে উপস্থিত হন।