উল্লাপাড়ায় পুকুরে ভাসমান অবস্থায় টুলটুলি খাতুন (৪৬) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে উপজেলার রেলস্টেশন এলাকার একটি পুকুর থেকে তার এ মরদেহ উদ্ধার করেন তারা। নিহত টুলটুলি খাতুন উল্লাপাড়া পৌরসভার নয়ানগাঁতী গ্রামের আজাহার আলীর মেয়ে। তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন হয়ে রেলস্টেশনে ভিক্ষাবৃত্তি করতেন।
স্থানীয়রা জানায়, ভাসমান মরদেহটি দেখতে পেয়ে তারা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়। পরে মরদেহটি উদ্ধার হলে তাকে চিনতে পারেন তারা। তাদের দাবি নিহত ওই নারী দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন হয়ে ভিক্ষাবৃত্তি করতেন। উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহটি উদ্ধার করে নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। স্বজনদের ধারণা মানসিকভাবে ভারসাম্যহীন হওয়ায় তিনি পানিতে ডুবে মারা গেছেন।
