গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল হেলপারের

ফন্ট সাইজ:

গোপালগঞ্জের মুকসুদপুরে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় সুবল দাস (৩৫) নামে ট্রাক হেলপার নিহত হয়েছে। মঙ্গলবার সকাল ৭ টায় ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার দক্ষিণ চণ্ডিবর্দী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুবল দাস সাতক্ষীরা জেলার ইটাগাছা গ্রামের প্রদীপ দাসের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে গোপালগঞ্জগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রাস্তার খাঁদে পড়ে যায়।

পরে মুকসুদপুর ফায়ার সার্ভিস আহত হেলপারকে উদ্ধার করে চিকিৎসার জন্য মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। মুকসুদপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।